ফিরে যান
আমাদের অঙ্গীকার

নির্বাচনী ইশতেহার: নিরাপদ, আধুনিক ও ইনসাফের ঢাকা-১৮

এমপি হবেন জনগণের সেবক ও ভাই—আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন ঢাকা-১৮

"প্রিয় এলাকাবাসী, আগামী ৫ বছরের জন্য আমি আমার জীবন ও সময় আপনাদের সেবায় উৎসর্গ করার প্রতিশ্রুতি দিচ্ছি।"

প্রথম অংশ: মূল লক্ষ্য ও আদর্শ

১.১ শহিদ বীর শরীফ ওসমান হাদি হত্যার বিচার: আমার সংসদীয় লড়াইয়ের মূল লক্ষ্য।

১.২ 'হাদি' নামে ভারতীয় আধিপত্যবাদ ও নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করছি:- মহান সংসদে দাঁড়িয়ে প্রতিটি দেশবিরোধী অপশক্তির মুখোশ উন্মোচন করা হবে, ইনশাআল্লাহ।

১.৩ বাংলাদেশ-পন্থি 'হাদি রাজনীতি: আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি—আমি কেবল 'বাংলাদেশ-পন্থি' তথা 'হাদি-পন্থী' রাজনীতির পক্ষে অবস্থান নিলাম। গোলামি নয়, আজাদিই আমাদের পথ।

দ্বিতীয় অংশ: ঢাকা-১৮ এর রূপকল্প

২.১ জননিরাপত্তা ও শৃঙ্খলা: ভয়হীন জনপদ

জননিরাপত্তার হুমকি: কিশোর গ্যাং, মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতিহিংসার রাজনীতি। সমাধান: MP Team গঠন এবং CCTV ব্যবস্থা শক্তিশালী করণ। অপরাধীর আস্তানা ধ্বংস করা হবে ইনশাআল্লাহ। ১০০ দিনের মধ্যে রাস্তার শৃঙ্খলা। প্রতিহিংসার মামলা বন্ধ।

২.২ ডিজিটাল ঢাকা -১৮: সেবা আসবে হাতের মুঠোয়

হ্যালো এমপি অ্যাপস (Hello MP Apps) ও ওয়েবসাইটের মাধ্যমে Justice to the door। তাৎক্ষণিক সমস্যা সমাধান। এমপির লোকেশন ট্র্যাকিং। কল সেন্টার চালু। জনগণের তথ্য ডিজিটালাইজেশন। নির্বাচিত হলেও সমস্যা সমাধানের জন্য জনগণের নিকট যাবেন।

২.৩ সুশাসন ও স্বচ্ছতা: এমপির জবাবদিহিতা

প্রতি মাসের শেষ শুক্রবার ঈদগাহে উন্মুক্ত প্রশ্নোত্তর। ৩ বছরের মধ্যে ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ হলে পদত্যাগের অঙ্গীকার। সার্বক্ষণিক অফিসে ও এলাকায় উপস্থিতি। জনগণের সৎ ইচ্ছা পালনে দায়বদ্ধ।

২.৪ মৌলিক মানবিক অধিকার ও নাগরিক অধিকার

সংবিধানের তৃতীয় অনুচ্ছেদ বাস্তবায়ন। ঘুষ মুক্ত, সিন্ডিকেট মুক্ত সরকারি সেবা। সেবা প্রাপ্তির সময়সীমা নিশ্চিত করা। শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান নিশ্চিত।

২.৫ উন্নয়ন বরাদ্দ ও জনগণের তথ্য-অধিকার নিশ্চিত করণ

সকল বরাদ্দ ও ব্যয় ডিজিটাল বিলবোর্ডে প্রকাশ। ই-টেন্ডার ব্যবস্থা। মাদক কারবারী ও ভূমিদস্যুদের নাম বিলবোর্ডে প্রকাশ।

২.৬ শিক্ষা ও নৈতিকতা

অতিরিক্ত ভর্তি ফি বন্ধ। মসজিদ কেন্দ্রীক মক্তব শিক্ষা। পাবলিক লাইব্রেরি ও আইটি ক্যারিয়ার সেন্টার স্থাপন। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষকদের দক্ষতা নিয়মিত মনিটরিং।

২.৭ জনস্বাস্থ্য ও চিকিৎসা : মানুষের দোরগোড়ায়

হাসপাতালে তদারকি ও ডাক্তার উপস্থিতি নিশ্চিতকরণ। আমি ও আমার পরিবার সরকারি হাসপাতালে চিকিৎসা নিবো। ঢাকা-১৮ এ একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা। বাজার মনিটরিং ও বিশুদ্ধ খাবার নিশ্চিত।

২.৮ পরিবেশ ও জনগণের মুক্তি

শব্দ দূষণ মুক্ত এলাকা। ভূমিদস্যু মুক্ত সাবার খেলাধলা ও পার্ক। ২ লাখ গাছ রোপণ। জলাবদ্ধতা থেকে মুক্তি ও তুরাগ নদী পুনরুদ্ধার। বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস ফেলার নিশ্চয়তা।

২.১০ এলাকার বিশেষ সমস্যার সমাধান ও মানবিক দায়বদ্ধতা

গ্যাস ও পানি সমস্যার স্থায়ী সমাধান। নিরাপদ ফুটওভার ব্রিজ নিশ্চিত করা। কর্মজীবী নারীদের শিশুদের জন্য 'ডে কেয়ার' সেন্টার। অসহায় বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি।

২.১১ ব্যবসা ও কর্মসংস্থান: স্বনির্ভর ঢাকা-১৮

মুক্ত ব্যবসা কেন্দ্র। চাদাবাজি মুক্ত পরিবেশ। উদ্যোক্তাদের শতভাগ সরকারি সুবিধা। ঢাকা-১৮ কে একটি বিজনেস হাব হিসেবে গড়ে তোলা। সকল সমস্যার সমাধান।

তৃতীয় অংশ: রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার

৩.১ দালাল নির্মূল: প্রতারক এজেন্সি ও ভিসা সিন্ডিকেটের নাম সংসদে ছবিসহ প্রকাশ করে শাস্তির ব্যবস্থা।

৩.২ প্রবাসী সুরক্ষা আইন: বিশেষ 'অধিকার সুরক্ষা আইন' প্রণয়ন ও বাস্তবায়নে লড়াই।

৩.৩ প্রবাসী ভাতা: ১০ বছর কর্মরত ও বৈধ পথে টাকা পাঠানো প্রবাসীদের জন্য বিশেষ ভাতার দাবি।

৩.৪ শ্রম বাজার ও কারিগরি শিক্ষা: বন্ধ শ্রমবাজার পুনরায় চালু ও আন্তর্জাতিক মানের সার্টিফিকেট নিশ্চিত করা। নূন্যতম মজুরি ও যথাযথ পদক্ষেপ নিতে সরকার বাধ্য করণ।

৩.৫ ঘুষমুক্ত সেবা: পাসপোর্ট অফিস ও এয়ারপোর্টকে ১০০% ঘুষ ও দালালমুক্ত করা। ই-সেবা ও অ্যাপস ভিত্তিক লেনদেন।

৩.৬ সরকারি সহায়তা: সরকারি ব্যয়ে মরদেহ পরিবহন ও দুর্ঘটনার চিকিৎসা সহায়তা।

৩.৭ মেহমানখানা ও গবেষণা প্রতিষ্ঠান : নিজস্ব অর্থায়নে গবেষণা কেন্দ্র এবং বিমানবন্দর এলাকায় 'প্রবাসী মেহমানখানা' স্থাপন।

আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি—আমি কেবল 'বাংলাদেশ-পন্থি' তথা 'হাদি-পন্থী' রাজনীতির পক্ষে অবস্থান নিলাম। গোলামি নয়, আজাদিই আমাদের পথ।

চলুন ঢাকা-১৮ কে ইনসাফের জনপদ গড়ে তুলি

আসন্ন নির্বাচনে ‘রেল-ইঞ্জিন’ মার্কায় ভোট দিন

আপনার দাবি জানান